আস্ সালামুআলাইকুম
জ্ঞান শুধু তথ্যের ভাণ্ডার নয়, এটি আমাদের পথ দেখানোর এক অনিবার্য আলো। এই সত্যকে পাথেয় করে আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা কেবল জ্ঞানার্জন করবে না, বরং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে এবং চারপাশের পৃথিবীকে বদলে দেবে। তারা হবে সেই মানুষ, যারা মানবিকতা ও নৈতিকতার আদর্শে বলীয়ান হয়ে দেশ এবং বিশ্বকে সঠিক পথে পরিচালনা করবে।

শিক্ষার্থীরা যেন তাদের অর্জিত জ্ঞানকে শুধু পুঁথিগত না রেখে, নিজেদের চিন্তা ও চেতনার সঙ্গে মিশিয়ে নেয়। এই জ্ঞানই তাদের আত্মাকে জাগিয়ে তুলবে, বুদ্ধিকে করবে তীক্ষ্ণ এবং হৃদয়কে করবে সংবেদনশীল। এই প্রখর বুদ্ধি আর সমৃদ্ধ হৃদয়ের আলোয় আলোকিত হয়েই তারা যেন নিজেদের নিয়োজিত করে সমাজের উন্নয়নে এবং সমগ্র মানবজাতির কল্যাণে।

এই প্রত্যাশা নিয়ে রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা।
সভাপতি
ড,মো আশরাফুর রহমান
বালিজুড়ি ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়।
এবং
ডিআইজি (অপরাধ ব্যবস্থাপনা),পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা