বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯১০ সালে হাজী ফাজেল মোহাম্মদ তালুকদার এটি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি শিক্ষার ক্ষেত্রে সৃজনশীল পদ্ধতি অনুসরণ করে এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করে থাকে।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা ও মেধার সঠিক বিকাশ সাধন এবং নৈতিকতার আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বিজ্ঞানভিত্তিক শ্রেণি কার্যক্রম, পপদ্ধতিগত শিক্ষা, নিয়মিত পরীক্ষা, ধারাবাহিক অনুশীলন, আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার পূর্বক পাঠদান করা হয়্ রাজনীতি ও ধূমপান মুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ।